• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

প্রকাশিত: ২৩:১৪, ২২ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩৩, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জের নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন

গোপালগঞ্জ জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত