র্যাবের নাম থাকছে না, বদলে যাচ্ছে পোশাকও
ফাইল ছবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যতম বাহিনী। তবে এই বাহিনীর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। র্যাব নাম থাকছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানিয়েছেন, পরিবর্তন হচ্ছে র্যাবের নাম। তাদের নতুন নাম হবে 'স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। র্যাবের পোশাক ও কার্যক্রম শুরু হবে নতুন করে। র্যাব সংস্কারে লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজের নেতৃত্বে কমিটি এ সুপারিশ করে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সেনাবাহিনী এককভাবে এ পর্যন্ত ৭ হাজার ৭শ ৩১ টি অস্ত্র উদ্ধার করেছে। উপদেষ্টা দাবি করেন, পুলিশের কর্মক্ষমতা অনেক বেড়েছে। খুবই ভালো ভাবে নির্বাচন করতে পারবে সরকার।
বিভি/এজেড



মন্তব্য করুন: