ডিএনসিসির নতুন প্রশাসক কে এই সুরাইয়া আখতার?
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন সুরাইয়া আক্তার জাহান। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক নিয়োগ পাওয়ার সুরাইয়া আখতার জাহান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারার (১) অনুবৃত্তিক্রমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
বিভি/এজেড



মন্তব্য করুন: