• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র সহকারী সচিব হলেন ১২ ক্যাডার বহির্ভূত কর্মকর্তা  

প্রকাশিত: ১৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সিনিয়র সহকারী সচিব হলেন ১২ ক্যাডার বহির্ভূত কর্মকর্তা  

১২ জন ক্যাডার বহির্ভূত কর্মকর্তা সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।  রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।   

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক জুলহাজ আলী সরকার, শিল্প মন্ত্রণালয়ের কবির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের আবু হারিস মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আফরোজা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মামুন হোসেন।

খাদ্য মন্ত্রণালয়ের তাহমিনা খানম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মোল্লা সোহাগ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মোস্তাফিজুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কবির উদ্দিন হাওলাদার, পরিকল্পনা বিভাগের আবু কায়েছ আকন্দ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, পদোন্নতি পাওয়া সবাইকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর বা https://mopa.gov.bd/ ওয়েবসাইটে পাঠাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: