• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১৭:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ জন কর্মকর্তা। রবিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন কর্মকর্তা। এছাড়া সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন। এছাড়াও পুলিশ সার্জেন্ট পদ থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন আরও ৬ জন কর্মকর্তা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন মোট ১৫৩ জন পুলিশ কর্মকর্তা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: