• NEWS PORTAL

  • রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল

প্রকাশিত: ২১:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করেছে সরকার। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তাকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়।

এরপর একই বছরের ৮ অক্টোবর শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়। তাকে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিতে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন: