• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

জার্মানি গেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব  

প্রকাশিত: ২২:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
জার্মানি গেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব  

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানি গেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি যান।  

এর আগে এই কর্মকর্তা গত ১০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আইসিটি ছাড়াও সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও নিয়োগ পেয়েছেন ফয়েজ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানায়, ফয়েজ আহমদ তৈয়্যব আজই দেশ ত্যাগ করেছেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি তিনি (ফয়েজ আহমদ তৈয়্যব) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে বিদায় নেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ— উভয় বিভাগ থেকেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব ছাড়ার পর ফয়েজ আহমদ তৈয়্যব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। এ প্রেক্ষাপটেই তিনি দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: