• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে, জানালো মাউশি

প্রকাশিত: ১২:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে, জানালো মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৫ অথবা ৮ মার্চ হতে পারে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব তৈরি করে মাউশিতে জমা দিয়েছে সংস্থাটির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। তবে এ প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মার্চের ৫ তারিখ অথবা ৮ তারিখ শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেতে পারেন।

প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত