সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয়: তারেক রহমান
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য নয়জন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এ বছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক পেয়েছেন- চলচ্চিত্রে চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু, দলগতভাবে ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ।
১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক চালু করেন। এ পর্যন্ত মোট ৬০৫ জন ব্যক্তি এবং ৯টি প্রতিষ্ঠান এই পদক লাভ করেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: