• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে: গভর্নর মোস্তাকুর  

প্রকাশিত: ১৩:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে: গভর্নর মোস্তাকুর  

দেশের ১৪তম গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে মোস্তাকুর রহমান স্পষ্ট করে বলেছেন, আপাতত কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের নতুন গভর্নর বলেন, কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।

আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন৷ এর আগে বুধবার বিকেলে তা‌কে ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপ‌তির আদে‌শে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তা‌কে নি‌য়োগ দি‌য়ে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌। একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত