• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আলোচনা-সমালোচনার পর সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

প্রকাশিত: ১৪:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আলোচনা-সমালোচনার পর সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

ছবি: কবি মোহন রায়হান (সংগৃহীত)

নানা আলোচনা, সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মার্চ এই পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি।

শুরুতে কেন তার পুরস্কার স্থগিত করা হয়, তার কারণও জানানো হয়েছে সে বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।’ 

সে সিদ্ধান্ত পর্যালোচনার পরই এসেছে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, ‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি তারিখে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।’

‘অভিযোগসমূহ পর্যালোচনান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত