• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে সংঘাত, শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ১২:০৯, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মধ্যপ্রাচ্যে সংঘাত, শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রেখেছে। এর প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের শুরু হওয়া সংঘাতে বুধবার (৪ মার্চ) পর্যন্ত ৫ দিনে মোট ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- QR – কাতার: ৪টি, KU – কুয়েত: ২টি, J9 – জাজিরা (কুয়েত): ২টি, G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, EK – এমিরেটস: ৫টি, BS – ইউএস-বাংলা: ৪টি। বুধবার আরও ২৫টি ফ্লাইট বাতিল দিয়ে এই সংখ্যা দাড়িয়েছে ১৭৩টি।

জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়। বুধবারের ২৫টি দিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ১৭৩টি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। চলমান সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: