• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন ৫ সংসদ সদস্য

প্রকাশিত: ২২:২৪, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নতুন দায়িত্ব পেলেন ৫ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মনোনীতদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন।

নতুন সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর রাশেদা বেগম হীরা।

দলীয় বিবেচনায় মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অপরদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে, স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: