পদ্মায় যাত্রীসহ ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি পানিতে পড়ার পর মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’।
বর্তমানে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় ঘাট এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উৎসুক জনতার ভিড় সামাল দিতে পুলিশ হিমশিম খাচ্ছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে পানি থেকে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: