হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে ফিরিয়ে আনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকার রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসামিদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: