জ্বালানি খাতে সুসংবাদ, ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমতি দিলো সরকার
প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে। চাদিহা পূরণের নিমিত্তে সরকার দুটি কোম্পানি থেকে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৫-২৬ অর্থ বছরের ২৯তম সভা জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
সভায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে উদ্ভূত অস্থিতিশীলতায় দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবিত এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিডেট (AP Energy Investments Limited) এর নিকট থেকে এক লাখ মেট্রিক টন En590-10 PPM মাত্রার ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিডেট (Superstar International (Group) Limited)এর নিকট থেকে দুই লাখ মেট্রিক টন En590 EURO 5 (10 PPM) মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: