• NEWS PORTAL

  • শনিবার, ২৮ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকারের ফেইক ফেসবুক পেইজ নিয়ে যে সতর্কতা দিলো সংসদ সচিবালয়

প্রকাশিত: ১১:২৫, ২৮ মার্চ ২০২৬

আপডেট: ১২:১৪, ২৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ডেপুটি স্পিকারের ফেইক ফেসবুক পেইজ নিয়ে যে সতর্কতা দিলো সংসদ সচিবালয়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘ÔBarrister Kayser Kamal Fan’sÕ’ নামে একটি ফেসবুক পেইজ বা ফেসবুক গ্রুপ খোলাসহ কিছু ফেসবুক পেইজ বা ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরণের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ সব ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।

এতে আরও বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত।

উল্লিখিত ফেইক ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং উক্ত ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন। 

উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত