ঢাকায় আসছেন না চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী!
ছবি: সুন ওয়েইডং
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের ১৪তম বৈঠকও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী ২ এপ্রিল তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল সুন ওয়েইডংয়ের। তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া।
রবিবার (২৮ মার্চ) বিকালে বেইজিং থেকে ঢাকাকে জানানো হয়, সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী পদে উন্নীত করা হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে তিনি অংশ নিতে পারবেন না।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই পরিস্থিতিতে দুই দেশ আলোচনা করে রবিবার (২৯ মার্চ) বিকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
খসড়া সফরসূচি অনুযায়ী, সুন ওয়েইডংয়ের ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিলো। এরপর ৩ এপ্রিল বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়সূচিও নির্ধারিত ছিলো।
বিভি/এমআর



মন্তব্য করুন: