ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহতের চিত্র তুলে ধরলো যাত্রী কল্যাণ সমিতি
এবারের ঈদ যাত্রায় মর্মান্তিক সব দুর্ঘটনায় নিহত ও হতাহতের চিত্র দেখেছে দেশবাসী। সড়ক, নৌ ও রেলপথের এসব দুর্ঘটনায় নিহত ও হতাহতের তথ্যসহ দুর্ঘটনার কারণসমূহ ও দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ তুলে ধরতে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও এক হাজার ২৮৮ জন আহত হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় পুরনো কৌশলেই হাঁটছে বর্তমান সরকার।
সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা বেড়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, নিহতের সংখ্যা বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ ও আহত ২১ দশমিক ০৫ শতাংশ বেড়েছে। সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ৩৪৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছে। এছাড়া, নৌ-পথে ৮ টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত ও ৩ জন নিখোঁজ রয়েছে।
এতে এবারের ঈদের ছুটিতে দেশের সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৩৭৭ টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১২৮৮ জন আহত হয়েছে এমন তথ্য তুলে ধরে সংস্থাটি। প্রতিবেদনে দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। নিহত হয়েছেন ১৩৫ জন যা সড়কে মোট নিহতের ৩৮.৪৬ শতাংশ।
দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, অটোরিক্সা অবাধে চলাচলসহ দুর্ঘটনার বিভিন্ন কারণ চিহ্নিত করে সমাধানে ১৩ টি সুপারিশ তুলে ধরেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
বিভি/এজেড



মন্তব্য করুন: