‘সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার’
ছবি: মো. আব্দুল বারী (সংগৃহীত)
দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
২০২৪ সালে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্ট’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, প্রথম শ্রেণিতে ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন কর্মরত থাকলেও শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
এছাড়া তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য পদের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন কর্মরত এবং এই শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। অন্যান্য ক্যাটাগরিতে ৭ হাজার ৯৮০ জন কর্মরত এবং ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, এর বাইরেও অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরা বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারি বেতন স্কেল অনুসরণ করেন না।
পরবর্তীতে সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম এই বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, শূন্য পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া এবং নির্দিষ্ট নিয়ম মেনেই এই পদগুলো পূরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: