• NEWS PORTAL

  • শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর

প্রকাশিত: ১৭:১৭, ৪ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর

নতুন প্রকল্পের পাশাপাশি যেসব সরকারি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে আছে, সেগুলো পুনরায় চালুর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এর সঙ্গে সরকারের সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত এক বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলা, উন্নয়ন বিনিয়োগ এবং অবকাঠামো খাতে সহায়তা নিয়ে বিস্তারিত কথা হয়।

অর্থমন্ত্রী বলেন, আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও জ্বালানি সংকটের কারণে সৃষ্ট চাপ মোকাবিলায় বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এ সহায়তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমির খসরু আরও জানান, অবকাঠামোগত উন্নয়নে কীভাবে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দেশে বিনিয়োগ বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়।

এছাড়া নতুন প্রকল্পের পাশাপাশি যেসব সরকারি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে আছে, সেগুলো পুনরায় চালুর বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: