বাক স্বাধীনতার নামে বাক শালীনতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, বাক স্বাধীনতার নামে বাক শালীনতা নেই। এটা রক্ষা করা না গেলে অস্থিরতা তৈরি হবে। সাইবার সুরক্ষা সংশোধন আইনের খসড়া পর্যালোচনায় সচিবালয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অংশীজনদের সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমকে কিভাবে সুরক্ষা দেয়া যায়, সেটাই মূল বিষয়। এখানে আদালতের অনুমতির বিধান যুক্ত করা যেতে পারে। ভবিষ্যৎ সন্তানদের রক্ষা করতে হবে। মিডিয়া সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। তবে আইন করতে বেশি সময় নেয়া যাবে না বলে মত তার।
তিনি জানান, আগামী ১৫ দিনের মধ্যে গণমাধ্যমের সুরক্ষা কীভাবে দেয়া যায়, সে ব্যাপারে মতামত দেবে একটি কমিটি। এছাড়া সাইবার ক্রাইম এক্সপার্ট টিমেরও মতামত নেয়া হবে। নিপীড়নমূলক আইন যেনো না হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট বলেও আশ্বস্ত করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, তাড়াহুড়ো করা ঠিক হবে না। কর্তৃত্ববাদী অবস্থা নয়, মুক্ত সাংবাদিকতা করার সুযোগ থাকতে হবে। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, নিজের পায়ে কুড়াল মারার আইন করতে চাচ্ছে সরকার। মিডিয়া কমিশন করারও পরামর্শ তার।
বিভি/এমআর













মন্তব্য করুন: