• NEWS PORTAL

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্ব সম্প্রদায়ের কাছে অভিনন্দিত হয়েছে: হুমায়ুন কবির

প্রকাশিত: ১৫:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর ভাষণ বিশ্ব সম্প্রদায়ের কাছে অভিনন্দিত হয়েছে: হুমায়ুন কবির

ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণ বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্বশান্তি, পারস্পরিক সহযোগিতা ও সমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় প্রজন্মের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।

হুমায়ুন কবির জানান, সফরকালে প্রধানমন্ত্রী ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রফতানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেছেন। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বিরোধপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সফরে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক ও আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতিও বিভিন্ন দেশ সমর্থন জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সফরকালে রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

হুমায়ুন কবির আরও বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের স্বার্থের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, সহযোগিতা ও মানবতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত