গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
গাজীপুরের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানার ৮ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার ম্যাট্রিক্স গার্মেন্টস ভবনে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিভি/এজেড













মন্তব্য করুন: