ডিএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খান ও মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।
এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে এপিবিএনে, ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে, এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৮ অক্টোবর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হয়েছেন বলে গণ্য হবেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: