• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়াই করা ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২০:১১, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:১৩, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হার্টে ছিদ্র নিয়ে মৃত্যুর সাথে লড়াই করা ফারদিনের চিকিৎসার দায়িত্ব নিলেন ভূমিমন্ত্রী

এতিম আট বছরের শিশু ফারদিন রায়হান জন্মগত ভাবে হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেন। দরিদ্র রিক্সা চালক বাবা মা তাদের সাধ্যমত চিকিৎসা করানোর চেষ্টা করেন। এমতাবস্থায় গত বছর শিশুটির মা অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে শিশুটির সকল দায়িত্ব এসে পড়ে নানী হালিমা বেগমের ঘাড়ে। 

নানা রিক্সা চালক আর নানী নগরীর ২৩ নং ওর্য়াডের অস্থায়ী ভাবে ঝাড়ুদারের কাজ করেন। তারা বিভিন্ন মানুষের কছে অর্থ সহায়তা নিয়ে রাজশাহী হার্ট ফাইন্ডেশনে চিকিৎসা করাচ্ছিলেন। শিশুটির কিছু পরীক্ষা করার পর চিকিৎসক তাকে দ্রত ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে অপারেশনের জন্য পরামর্শ দেন। অপারেশনে প্রায় ৫ লক্ষাধিক টাকা প্রয়োজন। 

এমতবস্থায় শিশুটির নানী স্থানীয় বিএনপির নেতৃত্বকে সাথে নিয়ে আজ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসায় গেলে মন্ত্রী বাচ্চাটির অসুস্থতার কথা শুনে তার চিকিৎসার সব দায়িত্ব নেন। মন্ত্রী শিশু ও তার নানীকে ঢাকার বাসায় রেখে তার অপারেশনের সব ব্যবস্থা করার নিদের্শ দেন এবং ঢাকা যাওয়ারও ব্যবস্থা করেন। মন্ত্রী সকলের কাছে দোয়া চেয়েছেন যেন বাচ্চাটি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত