আসিফের দুর্নীতি তদন্তে দুদকের চাহিদানুযায়ী তথ্য সরবরাহ করা হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার দুর্নীতি তদন্তে দুদকের চাহিদানুযায়ী তথ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রবিবার (১০ অক্টোবর) সকালে সচিবালয়ে খেলোয়াড়দের জন্য ক্রীড়া কার্ড সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত তিনশ খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে। আর তালিকা থেকে ৩১ জনকে বাদ দেয়া হয়েছে এবং ৯৫ জনকে নতুন করে যোগ করা হচ্ছে। এ সংখ্যা ধাপে ধাপে পাঁচশ জনে উন্নীত করা হবে।
এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, একক ব্যক্তির সিদ্ধান্তমতে টি-২০ বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তদন্তেও সেটাই উঠে এসেছে। এ বিষয়ে কাউকে শাস্তি দিয়ে লাভ হবে না। তবে, ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সরকার সচেতন থাকবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিভি/এমআর













মন্তব্য করুন: