• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

প্রশাসনে বড় রদবদল, তিন ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ১৭:৩১, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রশাসনে বড় রদবদল, তিন ডিআইজিসহ ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে একই প্রতিষ্ঠানে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে মেট্রোরেলে পদায়ন করা হয়েছে।

অন্য এক আদেশে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং পিবিআইয়ের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট হিসেবে অতিরিক্ত ডিআইজি, টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে এবং এসআরইউয়ের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দফতরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ সদর দফতরের এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে এবং এসআরবির পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

টিডিএসের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: