• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি যারা পাচ্ছেন; যারা পাচ্ছেন না!

প্রকাশিত: ২০:৩৭, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজার ছুটি যারা পাচ্ছেন; যারা পাচ্ছেন না!

ছবি: ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। ফলে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সরকারি ছুটি থাকবে। এ কারণে ১৭ অক্টোবর শনিবার সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগে ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিলো। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই অতিরিক্ত ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।

হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসও ছুটির আওতামুক্ত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত