দেশে মোট ভোটার কতো, জানালো নির্বাচন কমিশন
ফাইল ছবি
দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় এখন পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। হালনাগাদ এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা হবে।
এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। গত ১৪ নভেম্বর তিনি স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান। পরদিন ১৫ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে সংসদে বিষয়টি অবহিত করা হলে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।
আসনটি শূন্য ঘোষণার পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। আগামী ১০ জানুয়ারি ভোটগ্রহণের মধ্য দিয়ে এ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে জানান ইসি সচিব।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: