• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেফতার  

প্রকাশিত: ১০:০২, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:২৪, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেফতার  

সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই মামলায় গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অপরাধে অবসরপ্রাপ্ত আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেফতার করেছে ডিবি।

ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (১১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

তবে, ঠিক কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে; তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বিভি/এসজি

মন্তব্য করুন: