প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে নিরাপত্তা জোরদার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফর সফল করতে নগরীর দুটি পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিএনপির নেতাকর্মী, মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে ধর্মসভা ও কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক ইশরাত জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগরবাসীর চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়, সেদিকে গুরুত্ব দিয়ে সফরের রুটম্যাপ তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার এ সফরকে ঘিরে পুরো নগরজুরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে কাজ করছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিভি/এজেড













মন্তব্য করুন: