নারায়ণগঞ্জের মণ্ডপে দুর্গাপূজার আনন্দে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বলেন, এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে ঘুরে ঘুরে আনন্দে মেতে ওঠেন। তিনি বলেন আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদযাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এর আগে তিনি মার্কিন রাষ্ট্রদূত তার সফর সঙ্গী স্ত্রী ডি আনী ক্রিস্টেনশনসহ নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। চা পান করেন এবং আড্ডায় মেতে ওঠেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ।
বিভি/এজেড













মন্তব্য করুন: