• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে

প্রকাশিত: ২১:৪২, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে

ইনিংসের শুরুতে বাংলাদেশ যে আলো ছড়িয়েছিল, তা ক্রমেই নিষ্প্রভ হয়ে গেল। যেখানে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল জিম্বাবুয়ে, সেখানে তারা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৭১ রান। বাংলাদেশের সামনে জয়ের জন্য দরকার ২৭২ রান।

আবুধাবিতে ইনিংসের শেষ বলে আরেকটি উইকেট ফেলার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু মিস করেছেন নাজমুল। তাতে দুই ব্যাটসম্যান তিনবার দৌড়ে জিম্বাবুয়ের রান বাড়িয়েছেন আরও কিছুটা।

জিম্বাবুয়ের এই রানের সবচেয়ে বড় কারিগর ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলর জুটি। ২৪ রানে ৩ উইকেট পতনের পর এই জুটি জিম্বাবুয়ের ব্যাটিং লাইন সামাল দিয়ে তুলে নেন ১৫০ রান। ছয় বছর পর ফিফটি করা টেইলর ফিরে যান ৮১ রানে। আরেক ফিফটি করা ব্যাটার আরভিন সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে বিদায় নেন।

শেষদিকে নিউম্যান নিয়ামহুরি ২১* ও ওয়েলিংটন মাসাকাদজা অপরাজিত ২১ রানের ইনিংস খেলে দলের রান প্রায় তিনশোর কাছাকাছি নিয়ে যান।

বাংলাদেশের হয়ে প্রথম তিনটি উইকেট নেয়া তাসকিনই সর্বোচ্চ উইকেট শিকারী। ব্রেকথ্রু এনে দেওয়া সাইফ হাসান দুটি এবং শরিফুলও দুটি উইকেট নেন। স্পিনার রিশাদ নেন একটি উইকেট।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত