সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী হতে চান ৬৮ জন, সাক্ষাৎকার শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
মনোনয়ন প্রত্যাশীরা জানান, এসময় দলের প্রতি তাদের অবদান এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন বিএনপির চেয়ারম্যান। এসময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৮ জন প্রার্থী।
বিভি/টিটি













মন্তব্য করুন: