সিএইচওজিএমে নেতৃত্ব দিতে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।
সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
এই ব্যবস্থার আওতায় হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: