বৈঠক শেষে তারেক রহমানের সৌজন্যে অফিসিয়াল ভোজে দুই প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিসিয়াল ভোজে অংশ নেন তিনি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের শীর্ষ নেতাদের এই বৈঠক ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে দুই দেশের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে অংশ নেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আয়োজিত অফিসিয়াল ভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এর আগে একই দিন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা করে আসছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডেও জাপানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক, যৌথ বিবৃতি ও অফিসিয়াল ভোজের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা তৈরি হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: