যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীর ফ্লাইট উড্ডয়নে বিলম্ব
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭-এর উড্ডয়নে এ বিলম্বের ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি নিরসনে এয়ার ক্রু ও প্রকৌশল দল কাজ করছে।
এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: