• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন আজ

প্রকাশিত: ১১:২৬, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন আজ

ফাইল ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যেই আজ নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এ বোর্ড গঠন করা হবে বলে জানা গেছে।

একই দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রবিবার মজুরি বোর্ড গঠন করা হবে।

এদিকে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: