• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঐকমত্যের ভিত্তিতে মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান শ্রমিক প্রতিনিধিদের

প্রকাশিত: ০৮:১২, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:১৩, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ঐকমত্যের ভিত্তিতে মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান শ্রমিক প্রতিনিধিদের

তৈরি পোশাকশ্রমিকদের জন্য বাস্তবায়নযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে সব শ্রমিক সংগঠনের মতামত ও শ্রমিকদের বাস্তব চাহিদার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। একই সঙ্গে চলমান মজুরি আন্দোলনে গ্রেফতার হওয়া শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শ্রমিক প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, মজুরি বোর্ডে গার্মেন্টস খাতের সব শ্রমিক ফেডারেশন ও সংগঠনের মতামত, প্রস্তাব এবং শ্রমিকদের বাস্তব চাহিদা বিবেচনায় নিয়ে একটি ঐকমত্যভিত্তিক মজুরি কাঠামো তৈরি করতে হবে। পরে সেই কাঠামো বোর্ডে প্রস্তাব আকারে উপস্থাপন করতে হবে।

শ্রমিক প্রতিনিধিরা আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ জন্য তারা শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া, চলমান মজুরি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হওয়া শ্রমিক ও শ্রমিকনেতাদের মুক্তি এবং তাদের হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত