• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চার দিন কমবে গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ কেজিডিসিএলের

প্রকাশিত: ০৮:১৬, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চার দিন কমবে গ্যাস সরবরাহ, দুঃখ প্রকাশ কেজিডিসিএলের

কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে চার দিন এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকায় গ্যাস সরবরাহ কমে যাবে। এতে চট্টগ্রাম অঞ্চলের শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতের গ্রাহকেরা প্রভাবিত হতে পারেন।

সোমবার (২ নভেম্বর) কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

কেজিডিসিএলের হিসাব অনুযায়ী, চট্টগ্রামে মোট গ্যাস গ্রাহক ১ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। এর মধ্যে ক্যাপটিভ পাওয়ারের গ্রাহক ২০৪ জন এবং শিল্পগ্রাহক ৯৬২ জন। বাকি গ্রাহকেরা বিদ্যুৎ, সার, বাণিজ্যিক ও আবাসিক খাতের।

চট্টগ্রামের অনেক শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্যাপটিভ গ্যাসের ওপর নির্ভরশীল। এ অঞ্চলে স্বাভাবিক সময়ে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালীতে থাকা দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে দৈনিক ১০৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা রয়েছে। বর্তমানে সরবরাহ করা হচ্ছে ৯২ কোটি ঘনফুট। নির্ধারিত সময়ে সামিটের টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম বন্ধ থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত