• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৩:১৬, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৮, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা চিন্তা করে সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

জাহেদ উর রহমান বলেন, আমদানি নির্ভর ও দেশে উৎপাদিত পণ্যের ভর্তুকি এক নয় এবং আমদানি নির্ভর পণ্যে ভর্তুকি দেওয়ার সামর্থ্য সরকারের ক্রমাগত কমছে। বর্তমানে প্রতি ইউনিট এলএনজি ৩০ ডলার দরে কিনতে হচ্ছে, যা আগের তুলনায় দ্বিগুণ। 

শেখ হাসিনা এখনও দেশের নাগরিক উল্লেখ করে বলেন, তিনি নিজে আসুন অথবা সরকার ধরে নিয়ে আসে—যেভাবে তিনি চাইবেন, সরকার সেভাবে সহযোগিতা করবে। রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কিছুই করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। অবৈধ টাকা ব্যবহার করে দলটি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত