এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। আর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে করা হয়েছে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি)।
পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগে পুলিশ টেলিকম সংস্থার অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) পদে থাকা মো. ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: