• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

প্রকাশিত: ১৫:৩১, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ ছাড়া বিভিন্ন গ্রেডে মজুরির পৃথক প্রস্তাবও দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রস্তাব পর্যালোচনার জন্য মালিকপক্ষ সাত কর্মদিবস সময় চাইলেও তাদের চার কর্মদিবস সময় দিয়েছে মজুরি বোর্ড।

সোমবার (৯ নভেম্বর) মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শ্রমিকদের পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়। শ্রমিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার।

প্রস্তাবে চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ গ্রেডে ৩০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা এবং দ্বিতীয় গ্রেডে ৪৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

মালিকপক্ষ নির্ধারিত চার কর্মদিবসের মধ্যে তাদের প্রস্তাব জমা না দিলেও আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: