• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৩:২০, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি সরকার। কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চায়। টেলিভিশন চ্যানেলগুলোকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে বিজেসির পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার উদ্যোগ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় বিজেসির নেতারা টেলিভিশনের বিজ্ঞাপনের রেট বৃদ্ধি, সাবস্ক্রিপশন আয়ের অংশীদারত্ব এবং গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিয়মিত ও যথাযথ বেতন নিশ্চিত করা না হলে দায়িত্বশীল সাংবাদিকতা কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন তারা।

বিভি/এসএএম/পিএইচ

মন্তব্য করুন: