• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০:১২, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১২, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার (UN Special Rapporteur) কেলি অ্যান একেলস-কারি সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্রবাহিনী বিভাগে এ সাক্ষাৎ হয়। 

​সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ। 

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: