• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কতো?

প্রকাশিত: ১১:০২, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কতো?

দেশের বাজারে আরেক দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমে হয়ছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটে দুই হাজার ৬২৪ টাকা কমে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ২১৬ টাকা কমে এক লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমে হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: