দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি কতো?
টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা কমে দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ১০০ টাকা কমে দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক হাজার ৫৭৫ টাকা কমে এক লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা কমে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা হয়েছে।
সবশেষ, বুধবার (১১ নভেম্বর) পর পর তিন দফা দাম বাড়ানোর পর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেটে দুই হাজার ৬২৪ টাকা কমে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটে দুই হাজার ২১৬ টাকা কমে এক লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমে হয় এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বিভি/এসজি













মন্তব্য করুন: