বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে হৃদ্যন্ত্রের সমস্যার কারণে মন্ত্রী রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি নিয়মিত দাফতরিক কার্যক্রমে অংশ নেবেন।
হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
ফজলে রাব্বি আরও জানান, মন্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে রিং বা স্টেন্ট বসানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: