প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলমান এই বৈঠক শেষ হয় বেলা সাড়ে এগারোটায়। বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে তা পরে প্রেস ব্রিফিং করে জানানো হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমসহ আরও অনেকে।
বিভি/এসবি/এজেড













মন্তব্য করুন: